Kumro Bori – কুমড়ো বড়ি

180.00৳ 590.00৳  (-14%)

উত্তরাঞ্চলের জনপ্রিয় খাবার কুমড়ার বড়ি।
চাল কুমড়া ও মাসকালাই ডাল দিয়ে বানানো হয় সুস্বাদু এই খাবারটি। মাছ, সবজির সাথে কুমড়া বড়ির তরকারি অসাধারণ। অনেকে প্রথমবার এই বড়ি খেয়ে ধোকা খায় মাছের ডিম ভেবে।
যারা কখনো ট্রাই করেননি তাদের বলবো  ২৫০ গ্রাম অর্ডার করে  একবার খেয়ে দেখুন আশা করি মন্দ লাগবেনা।

  • ১কেজি
  • ২৫০গ্রাম
  • ৫০০ গ্রাম
Clear
(পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়)
আশি বা নব্বইয়ের দশকে গ্রামে গ্রামে বড়ি দেওয়ার দৃশ্য ছিল নিয়মিত। শীত এলেই মাষকলাইয়ের বড়ি বানিয়ে সে বড়িকে খোলা জায়গায় নরম রোদে শুকাতে দেওয়ার দৃশ্য খুব একটা ধূসর হয়নি এখনো। কিন্তু বড়ি দেওয়ার সে চলই এখন সীমিত হয়ে গেছে।
ডাল বা কুমড়োর বড়ি মূলত সংরক্ষণযোগ্য খাদ্য উপাদান। বড়ি বানিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে কাচের বয়ামে পুরে বছরভর খাওয়া যায়।
বড়ির গল্পঃ
শুধু ডাল দিয়ে বানানো বড়ি ডালের বড়ি এবং ডালের লেইয়ের সঙ্গে চালকুমড়ার মিহি কুচি মিশিয়ে বানানো বড়ি কুমড়ো বড়ি নমে পরিচিত।
মূলত তরকারির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে খাওয়া হয়ে থাকে বড়ি।
এটি রান্নায় যোগ করা হয় শেষের দিকে। হয়ে যাওয়া তরকারি নামানোর কিছুক্ষণ আগে আগে তাতে টেলে নেওয়া বড়ি যোগ করতে হয়, যাতে সেগুলো আস্ত থাকে। অনেক হলো কথা। এবার ঝটপট রেঁধে ফেলুন ডালের বড়ি বা কুমড়ো বড়ির তরকারি। স্বাদের বদল হোক।

Additional information

KG

১কেজি, ২৫০গ্রাম, ৫০০ গ্রাম

Be the first to review “Kumro Bori – কুমড়ো বড়ি”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

Main Menu