হাতে ভাজা লাল মুড়ি (Hand-Roasted Red Puffed Rice)
95.00৳ – 180.00৳ (-14%)
হাতে ভাজা মুড়ি হলো গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ও রাসায়নিকমুক্ত পদ্ধতিতে মাটির উনুনে কড়াই বা বালিতে চাল ভেজে তৈরি করা এক ধরনের পুষ্টিকর ও সুস্বাদু খাবার। মেশিনে তৈরি মুড়ির চেয়ে এর স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ অনেক বেশি।
- সম্পূর্ণ রাসায়নিকমুক্ত: এতে কোনো ইউরিয়া, সোডিয়াম হাইড্রোসালফাইট (ব্লিচিং পাউডার) বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় না।
- চাল ও জাত: সাধারণত আউশ চাল, লাল আউশ চাল বা মোটা জাতের ধান (যেমন- ঘিগজ, মোতামোটা, কটক) থেকে এই মুড়ি তৈরি করা হয়।
- সহজপাচ্য ও পুষ্টিকর: এটি ফাইবার বা আঁশসমৃদ্ধ, যা হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে।
- ওজন নিয়ন্ত্রণ: লো-ফ্যাট বা চর্বিমুক্ত হওয়ায় এটি স্বাস্থ্যসচেতন ও সব বয়সের মানুষের জন্য নিরাপদ।
অর্ডার করতে নিচের দেওয়া – ৫০০ গ্রাম, ১ কেজি অপশনে
করুণ
ঐতিহ্যবাহী তৈরির প্রক্রিয়া
২. লবণ পানি ছিটানো: চাল সামান্য লবণ পানিতে ভিজিয়ে বা ছিটিয়ে প্রস্তুত করা হয়।
৩. মাটির উনুনে ভাজা: মাটির উনুনে লোহার কড়াইয়ে বালি গরম করে তাতে চাল ছেড়ে কাঠের নাড়ুনি দিয়ে দ্রুত নাড়াচাড়া করা হয়।
৪. চাল ফোটা: তীব্র তাপে চাল মুহূর্তেই ফুলে সাদা বা লালচে মচমচে মুড়িতে রূপ নেয়।
-
A light, low-calorie snack that’s easy to digest
-
Keeps you full for longer and supports weight management
-
Helps relieve acidity and gastric discomfort
-
Naturally cooling and refreshing for the body
-
Safe and suitable for all ages – from children to the elderly
Enjoy Shashya Prabartana’s authentic deshi puffed rice in your tea-time snacks, spicy jhal muri, curd-rice bowls, or home gatherings. Let every bite reconnect you to tradition—with taste you can trust and purity your health deserves.
মুড়ি বাংলাদেশের এক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হালকা খাবার, যার ঘ্রাণ ও স্বাদ আজও গ্রামীণ নাশতা কিংবা বিকেলের আড্ডার অপরিহার্য অংশ। এক সময় প্রতিটি গ্রামীণ বাড়িতে মুড়ি ভাজা ছিল চিরচেনা দৃশ্য, কিন্তু বাজারে ইউরিয়াযুক্ত সাদা মুড়ি সহজলভ্য হয়ে যাওয়ার পর সেই স্বাস্থ্যসম্মত চর্চা হারিয়ে যেতে বসেছে।
শস্য প্রবর্তনা সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে, যেখানে নয়াকৃষির কৃষকরা এখনো নিজ হাতে প্রাকৃতিকভাবে ধান ভেজে মুড়ি প্রস্তুত করেন—কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই। এই মুড়ি তৈরি হয় মুড়ি ভাজার উপযোগী দেশি ধানের জাত যেমন ঘিগজ, মোতামোটা ও কটক ধান থেকে—যার ফলে এটি হয় সুস্বাদু, ঝরঝরে ও সহজপাচ্য।
✅ মুড়ি খাওয়ার উপকারিতা:
-
হালকা, কম ক্যালরিযুক্ত খাদ্য, যা সহজে হজম হয়
-
দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক
-
গ্যাস বা অম্বলের সমস্যা কমায়
-
শরীরকে শীতল রাখতে সহায়ক
-
শিশু থেকে বয়স্ক – সবার জন্য নিরাপদ ও উপযোগী
চা-নাশতা, ঝাল মুড়ি, দই-মুড়ি কিংবা ঘরোয়া যেকোনো আয়োজনে শস্য প্রবর্তনার হাতে ভাঁজা মুড়ি দিন সবার সামনে—স্বাদে ফিরুক শিকড়ের টান, স্বাস্থ্য থাকুক নিরাপদ।
Additional information
| KG | ১কেজি, ৫০০ গ্রাম |
|---|














Reviews
There are no reviews yet.