বাজরা আটা (Pearl flour)
150.00৳ – 250.00৳
English for Bajra is Pearl Millet. It uses as Bajra flour. Our online shop sells it at a low price in Bangladesh.
| Name | বাজরা আটা (Pearl flour) |
|---|---|
| Weight | 1kg , 5kg |
| Type | Organic |
| Product Of | India |
| What is in the box | 1kg of Pearl flour in a packet. |
বাজরা খেয়ে দেখেছেন কখনও? না খেলে এই লেখাটি পড়ুন ![]()
Millet health benefits: ভারত সরকারের উদ্যোগে এই বছর জাতিসংঘ আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে ঘোষণা করেছেন। বাজরা খেলে কমে হৃদরোগের ঝুঁকি। এছাড়াও, আরও বেশ কিছু রোগ দূরে রাখে এই শস্য।
সারা এশিয়া ও আফ্রিকার অর্ধেক মানুষ কোন খাদ্যশস্য সবচেয়ে বেশি খান? উত্তরটি হল বাজরা। গম বা চালের মতোই প্রধান খাদ্যশস্য হিসেবে বাজরা বেশ জনপ্রিয় খাদ্য। সারা বিশ্বে প্রায় ৬০০০ রকমের বাজরা রয়েছে।
চিকিৎসক প্রধান খাদ্যশস্য হিসেবে বাজরা খাওয়ার পরামর্শ প্রায়ই দিয়ে থাকেন। এর মূল কারণ এতে গ্লুটেন নেই। গ্লুটেন না থাকায় এটি সহজে খাবার হজম করতে সাহায্য করে। পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমায়।
ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘ ২০২৩ সালকে আন্তর্জাতিক বাজরা বছর বলে ঘোষণা করেছে। এই খাদ্যশস্যের জনপ্রিয়তা ও গুরুত্ব আরও বাড়াতেই এমন উদ্যোগ। পাশাপাশি বাজরার চাষ বাড়ানোর জন্যও এমন উদ্যোর নেওয়া হয়েছে।
চিকিৎসক শর্মিলা অসওয়াল জানাচ্ছেন, বাজরাতে গ্লুটেন না থাকায় এটি শরীরের একাধিক অঙ্গ ভালো রাখে। চিকিৎসকের কথায়, বাজরা প্রোটিন, ফাইবার ও বেশ কয়েকটি দরকারি ভিটামিন রয়েছে। এছাড়াও, বেশ কয়েকটি জরুরি খনিজ পদার্থের উৎস হল বাজরা।
বাজরাকে একাধিক পুষ্টিগুণের জন্য শক্তির উৎসও বলা হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এটি ওজন কমাতেও বেশ উপকারী। এর মধ্যে ডায়েটারি ফাইবার থাকায় এটি খাবার হজমে সাহায্য করে।
এছাড়াও, বাজরাতে রয়েছে ভালো ফ্যাট যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো খনিজ পদার্থগুলি পেশি শক্ত করতে সাহায্য করে।
অর্ডার করুন – 01614482234
Additional information
| KG | ১কেজি, ৫০০ গ্রাম |
|---|















Reviews
There are no reviews yet.