Gopalbhog (গোপালভোগ) আম
750.00৳ – 2,950.00৳
🚚 গোপালভোগ আমের ডেলিভারি ও সংগ্রহ সংক্রান্ত তথ্য
📦 কুরিয়ার পিকআপ (ঢাকা ব্যতীত):
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট সিটির বাইরে থেকে অর্ডারকৃত গোপালভোগ আম নির্ধারিত কুরিয়ার শাখা থেকে সংগ্রহ করতে হবে।
🏠 হোম ডেলিভারি (সীমিত):
যদি কেউ হোম ডেলিভারি চান, সেক্ষেত্রে এক্সট্রা ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
⛈️ প্রাকৃতিক কারণে ডেলিভারি পরিবর্তন
আম একটি প্রাকৃতিক ফল এবং এটি নির্দিষ্ট সময়েই পাড়া সম্ভব হয়।
যেমন:
-
আম পাড়ার দিনে বৃষ্টি হলে,
-
বা অন্যান্য প্রাকৃতিক কারণবশত আম সংগ্রহ বিলম্বিত হলে —
সেক্ষেত্রে ডেলিভারির তারিখ পরিবর্তন হতে পারে। আমরা আপনাকে সবসময় আপডেট রাখার চেষ্টা করবো।
⚖️ প্যাকেজ ওজন ও পরিমাণ
-
প্রতি ৫ কেজির প্যাকেজে গড়ে প্রায় ৩০ থেকে ৩২টি গোপালভোগ আম থাকে (আকার ভেদে ভিন্ন হতে পারে)।
গোপালভোগ (Gopalbhog) আম – স্বাদের এক অতুলনীয় অভিজ্ঞতা
গোপালভোগ আম তার সুমিষ্ট স্বাদ ও মনমাতানো ঘ্রাণের জন্য বিশেষভাবে জনপ্রিয়। যদিও এই আম বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া যায়, তবে রাজশাহীর গোপালভোগকেই সর্বোত্তম ধরা হয় — স্বাদ, গন্ধ ও গুণগত মানে এককথায় অনন্য।
মূল বৈশিষ্ট্য:
-
প্রথম দিককার আম:
গোপালভোগ আম সাধারণত মুকুল মৌসুমের শুরুতেই গাছে দেখা দেয় এবং মে মাসের শেষের দিকে পাকতে শুরু করে, ফলে এটি সিজনের অন্যতম প্রথম পাকা আম হিসেবে বাজারে আসে। -
আকার ও ওজন:
প্রতিটি আমের ওজন প্রায় ২০০ থেকে ৫০০ গ্রাম হয়ে থাকে। গড়ন পরিপাটি এবং আকর্ষণীয়। -
চেহারা ও শাঁস:
পাকার পর আমের বাহ্যিক রঙ হলুদচে-লালচে হয়ে যায়, যা সহজেই নজরকাড়া।
যদিও এর খোসা তুলনামূলকভাবে একটু পুরু, তবে আঁটি থাকে অত্যন্ত পাতলা, আর শাঁস হয় রসালো ও আঁশবিহীন। -
স্বাদ ও ঘ্রাণ:
গোপালভোগ খাওয়ার পর মুখে যে মিষ্টি স্বাদের রেশ থেকে যায়, তা সহজে ভোলার নয়। এর ঘ্রাণ এতটাই আকর্ষণীয় যে কাটার আগেই তা পরিবেশকে মাতিয়ে তোলে।
🥭 যেভাবে গোপালভোগ (Gopalbhog) আম সংরক্ষণ করবেন
গোপালভোগ আমের স্বাদ, সুবাস এবং গুণগত মান বজায় রাখতে সঠিক সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই আম সংরক্ষণের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:
✅ সঠিক সময়ে সংগ্রহ:
আম যাতে ডেলিভারির সময় পঁচে না যায়, সেজন্য পরিপক্ক কিন্তু পুরোপুরি না পাকা গোপালভোগ আম সংগ্রহ করা হয়। এভাবে আম ঘরে এনে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকে এবং স্বাদে থাকে পরিপূর্ণ।
✅ বোঁটা সরিয়ে দিন:
আমের বোটা ফেলে দিয়ে উপুড় করে রাখা উচিত, যাতে আমের কষ বের হয়ে যেতে পারে। এতে আম পচে যাওয়ার ঝুঁকি কমে যায়।
✅ পেপারে মুড়িয়ে সংরক্ষণ:
প্রতিটি আম ভার্জিন পেপার (কালিমুক্ত কাগজ) দিয়ে মুড়িয়ে রাখলে তা কয়েকদিন ভালো থাকে এবং প্রাকৃতিকভাবে পাকে।
✅ পাকলেই গ্রহণ করুন:
গোপালভোগ আম পাকা শুরু করলে অতি বিলম্ব না করে তা খেয়ে ফেলা উত্তম। দেরি করলে বোটার দিক থেকে পচে যেতে পারে।
Additional information
| KG | ৫ কেজি, 10 kg, 20kg |
|---|
















Reviews
There are no reviews yet.