বিক্রীত পণ্য ফেরত নেওয়া হয়

বিক্রীত পণ্য ফেরত নেওয়া হয় না এই লিখা অনেক দোকানের সামনেই ঝুলতে দেখা যায়। কিন্তু এই নিয়ম কি আসলে ঠিক? ইসলামের দৃষ্টিতে এর বিধান কি? আমরা আস্থা শপ পণ্য বিক্রির ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করি? সবই জানবেন আজকের এই লিখাতে,

আমাদের প্রিয় নবী-রাসূলগণ ব্যবসা করেছেন। কিন্তু উনাদের ব্যবসার ধরণ ছিলো মানবসেবা হিসাবে। সেই জন্যে আমাদেরও ব্যবসার ক্ষেত্রে মানবিক হতে হবে।

ব্যবসায় মানবসেবার বিশেষ একটি দিক হচ্ছে বিক্রীত পণ্য ফেরত নেওয়া। যদিও অনেকে এর বিপক্ষে অনেক যুক্তি দাড় করাবেন কিন্তু যত যুক্তিই থাকুক না কেন আপনি যদি বিক্রীত পণ্য ফেরত নেন তাহলে বিরাট বড় সওয়াবের ভাগী হওয়ার পাশাপাশি একটি মানবিক কাজও করলেন।

হাদিসে পাওয়া যায়, যেই ব্যক্তি বিক্রীত পণ্য ফেরত নেন; কেয়ামতের দিন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।

[ সুনানে আবু দাউদ ]

একজন মানুষ তার যে কোনো প্রয়োজনেই পণ্যটি ফেরত দিতে আসতে পারে। আপনার বিবেচনায় যদি পণ্যটি ফেরত নেওয়া সম্ভব হয়, তাহলে তা ফেরত নেবেন। বিষয়টি যদিও ঐচ্ছিক; তবে এর প্রতিদানে আপনি আল্লাহর ক্ষমা তো পাচ্ছেন সেই দিনে যেদিন আপনার কাছে অন্য আর কিছুই থাকবে না।

এখন আসুন জেনে নেই এই রকম অবস্থায় আমরা কি করি? আস্থা শপ বাংলাদেশে  ১২ বছর ধরে ব্যবসা করে আসছে। আপনি যদি আমাদের থেকে পণ্য নিয়ে কোয়ালিটি বা অন্য কোন সমস্যার কারণে ফেরত দিতে চান , সে ক্ষেত্রে আপনি পণ্য নেওয়ার ৭ সপ্তাহের মধ্যে কোন প্রকার শর্ত ছাড়াই ফেরত দিতে পারবেন । শুধু মাত্র পণ্য ফেরত (অনলাইনে) দেওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ ডেলিভারি চার্জ  দিয়ে পণ্য ফেরত দিতে হবে ।

আমরা আপনাকে পণ্যের  সম্পূর্ণ টাকা ফেরত দিবো, ইনশাআল্লাহ।

পণ্য ফেরত নেওয়ার মধ্যে দিয়ে আমরা আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় করতে চাই ।

 

Main Menu