তুলসী গুঁড়া (Tulsi Powder)
140.00৳ – 1,390.00৳ (-13%)
💚 প্রধান উপকারিতা
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এটি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর।
- সর্দি-কাশি উপশম: ঠাণ্ডা লাগা, সর্দি, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা দ্রুত উপশম করে।
- মানসিক চাপ হ্রাস: তুলসীতে থাকা অ্যাডাপ্টোজেন উপাদান মানসিক চাপ ও ক্লান্তি কমিয়ে মন শান্ত করতে সাহায্য করে।
- ত্বক ও চুলের যত্ন: এটি ত্বকের ব্রণ ও কালচে দাগ দূর করে। মাথায় ব্যবহারে খুশকি দূর হয় এবং চুলের গোড়া মজবুত হয়।
- অন্যান্য গুণ: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং হজমপ্রক্রিয়া উন্নত করতে এটি সাহায্য করে।
অর্ডার করার জন্য নিচে –২৫০ গ্রাম , ৫০০ গ্রাম ও ১কেজি ✅ অপশন সিলেক্ট করে অর্ডার করুণ
তুলসী গুঁড়া (Tulsi Powder) হলো বাছাইকৃত সতেজ তুলসী পাতা শুকিয়ে তৈরি ১০০% প্রাকৃতিক ও ঔষধি গুণসম্পন্ন একটি ভেষজ উপাদান। আয়ুর্বেদ শাস্ত্রে একে “প্রকৃতির সেরা ভেষজ ওষুধ” বলা হয়ে থাকে। এটি স্বাস্থ্য রক্ষা, ত্বক ও চুলের যত্নে বহুলভাবে ব্যবহৃত হয়।
🥄 ব্যবহারবিধি
১. পানের জন্য (অভ্যন্তরীণ ব্যবহার):
-
- তুলসী চা: ১ গ্লাস বা ১ কাপ গরম পানিতে আধা থেকে ১ চা চামচ তুলসী গুঁড়া ফুটিয়ে বা ভিজিয়ে নিয়ে চা হিসেবে পান করতে পারেন। এর সাথে ১ চামচ মধু মেশালে সর্দি-কাশিতে ভালো ফল পাওয়া যায়।
- সাধারণভাবে:
প্রতিদিন সকালে ১ চা চামচ তুলসী গুঁড়া কুসুম গরম পানি বা মধুর সাথে মিশিয়ে সরাসরি সেবন করা যায়।
২. ত্বকের ফেসপ্যাক হিসেবে:
-
- ১–২ চা চামচ তুলসী গুঁড়ার সাথে সামান্য গোলাপ জল বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট পর ধুয়ে ফেললে ব্রণের সমস্যা দূর হয় ও ত্বক উজ্জ্বল হয়।
৩. চুলের প্যাক হিসেবে:
- তুলসী গুঁড়া টক দই বা নারকেল তেলের সাথে মিশিয়ে মাথার ত্বকে (স্ক্যাল্পে) লাগিয়ে রাখলে খুশকি কমে এবং চুল পড়া বন্ধ হয়।
Additional information
| KG | ১০০ গ্রাম, ১কেজি, ২৫০গ্রাম, ৫০০ গ্রাম |
|---|














Reviews
There are no reviews yet.